× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানী: অভিযুক্ত দিদার আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানী

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের চরশাহীতে মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় অভিযোগ দায়েরের পর এক বখাটেকে আটক করেছে পুলিশ। তার নাম মোঃ দিদার (২০)। সে তিতারকান্দি গ্রামের আবদুর সহিদের পুত্র।

বৃহস্পতিবার রাতে তাকে আটক করে দাসেরহাট ফাঁড়ি পুলিশ। এরআগে ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন। এ ঘটনায় দিদারসহ ৫জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, বুধবার বিকেলে তিতারকান্দি গ্রামের নানার বাড়ি থেকে পূর্ব সৈয়দপুর গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিল দশম শ্রেণি পড়–য়া ওই মাদ্রাসাছাত্রী। এসময় তিতারকান্দি ইয়াকুব আলী সহিদ বাড়ির সামনে ওই ছাত্রীকে তার জামা-কাপড় টানা হেঁছড়া করে শ্লীলতাহানী করে সিহাব হোসেন ও মোঃ দিদারসহ ৫ বখাটে যুবক। পরে এঘটনায় চন্দ্রগঞ্জ থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী। ভিকটিম ছাত্রী নুরুল্লাপুর এসকে ইসলামীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

এ দিকে অভিযুক্ত দিদারকে আটকের পর একটি প্রভাবশালী মহল ঘটনার মিমাংসা করে দিবে বলে পুলিশ ফাঁড়ি থেকে আসামি দিদারকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা তদবির চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানিয়েছেন, মাদ্রাসাছাত্রীর অভিযোগের পর রাতেই দিদার নামে একজনকে আটক করা হয়েছে। আটক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..