× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ৫ দোকান আগুনে পুড়ে ছাই, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
দোকান আগুনে পুড়ে ছাই

মাদারীপুরে ইজিবাইক, অটোভ্যান ও মোটর সাইকেলসহ ৫ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সারাদিন ব্যবসায়ী কার্যক্রম শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানীরা। হঠাৎ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। এসময় মসজিদে মাইকিং করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মাদারীপুর স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং জানি আলম মাতুব্বরের অটো গ্যারেজে থাকা ৪ টি ইজিবাইক, ২ টি অটোভ্যান ও একটি মোটরসাইকেল সহ ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দোকানীদের দাবি এ অগ্নিকাণ্ডের ঘটনা ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব না বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাইজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান।

অন্য ক্ষতিগ্রস্থরা হলেন, স্যান্ডেল দোকানী নূর হক মাতুব্বর, সার ও কীটনাশক ব্যবসায়ী বাচ্চু কাজী, ট্রেইলার্স (দর্জি) দোকানী বোরহান মাতুব্বর, মুদি দোকানী, জাকির মাতুব্বর।

অটো গ্যারেজ মালিক জানি আলম মাতুব্বর ঢাকা পোস্টকে জানান, আমার গ্যারেজের ৭ টা গাড়ি পুড়ে গেছে। ভিতরে একজন লোক ঘুমানো ছিল, সেও ক্ষতিগ্রস্ত হইছে। এতে আমার প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সার ও কীটনাশক ব্যবসায়ী বাচ্চু কাজী ঢাকা পোস্টকে বলেন, আমার দোকানের নাম মেসার্স সায়মা ট্রেডার্স। আমার ৫ লক্ষ টাকা মালামালসহ দোকানটি পুড়ে গেছে। আমার পাশের ট্রেইলার্স দোকানে দুই থেকে আড়াই লাখ, মুদি দোকানে ২ লাখ ও গ্যাসের দোকানেও প্রায় ২ লাখ টাকার মালামাল ছিল। সব পড়ে গেছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাইজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান  জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই ৫ টা দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে আমাদের ধারণা। কিন্তু তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..