× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মাদারীপুরে স্কুল ছাত্রীকে গনধর্ষন, মুল হোতা গ্রেফতার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

মাদারীপুর প্রতিনিধি।।  মাদারীপুর জেলার শিবচরে এক স্কুল ছাত্রীকে গনধর্ষনের অভিযোগে পারভেজ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকার কামরাঙ্গীর চর থেকে তাকে আটক করে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল।

মোবাইল ট্রাকিংসহ প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের সহযোগী আরো দুই যুবক পলাতক রয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি সাংবাদিকদের জানায় পুলিশ।

পুলিশ জানায়, দত্তপাড়ার স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেনির এক ছাত্রীর সাথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকার তারা মুন্সীর ছেলে পারভেজ মুন্সির প্রেমের সম্পর্ক চলছিল। গত ৫ মার্চ মেয়েটিকে ঘুরতে যাওয়ার কথা বলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুর পাড় এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে আরো দুই সহযোগিসহ  গণধর্ষন করে। এবং ধর্ষনের চিত্র মোবাইলে ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও চিত্র প্রকাশ করে বখাটেরা। এ ব্যাপারে মেয়েটির বাবা আদালতের মাধ্যমে মামলা দায়ের করলে পারভেজ ও তার সহযোগিরা গা ঢাকা দেয়।

পুলিশ দীর্ঘদিন মোবাইল ট্রাকিংসহ প্রযুক্তি ব্যবহার করে পারভেজের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার দুপুরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ শওকত হোসেন ও এসআই মাজেদ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষনের মূলহোতা পারভেজকে গ্রেফতার করে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শওকত হোসেন বলেন, মোবাইল ট্রাকিং এর মাধ্যমে ওর অবস্থান চিহ্নিত করে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার এড়াতে দ্রুত অবস্থান পরিবর্তন করতো। পলাতক অপর দুই আসামীকে গ্রেফতারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..