মাদারীপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর উদ্বোধন

মাদারীপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর উদ্বোধন

মাদারীপুর পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর উদ্বাধন করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মাদারীপুর পৌর বিএনপি নেতা এনামুল হক লালচান এর সভাপতিত্বে ও মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান ও পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খান এর পরিচালনায় জুলিও কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী। বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন হাওলার, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মনিরুজ্জামান তালুকদার, মোঃ শাহিন শিকদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরু আমিন, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ বাপ্পি হাওলাদার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।