মাদারীপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা শিল্প কলা একাডেমিতে জেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জাহান্দার আলী জাহান।
বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের আদর্শকে সমুন্নত রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ। সেই ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।