× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে বাসের ধাক্কায় প্রাণ গেল মৌয়ালের

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
বাসের ধাক্কায় প্রাণ

মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বসন মুন্সি(১৯) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।
আজ সোমবার(৯ মার্চ) বেলা ১২ টার দিকে  ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাসন মুন্সি ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রামের নূর মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত বাসন মুন্সি ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে সড়কের পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী পরিবহন ঢাকা-মেট্রো-ব-১২-৪৩৪৯, বাউফল ট্রাভেলস পিছন থেকে ধাক্কা দেয়।এসময় বাসের ধাক্কায় প্রাণ যায় তার।দূর্ঘটনার পরে বাস ঘটনাস্থল থেকে দ্রুত ত্যাগ করে এবং ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় গ্রামীণ সড়ক ব্যবহার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।খবর পেয়ে স্থানীয়রা বাসটিকে আটকানোর চেষ্টা করলে, ঘাতক বাস চালক উপজেলার  বাসতলা মোড়ে বাস রেখেই পালিয়ে যায়।পরে খবর পেয়ে পুলিশ বাসটিকে পুলিশ হেফাজতে রাখেন।নিহত বাসন মুন্সি পেশায় মৌয়াল মধু সংগ্রহ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।ঘাতক বাসকে পাওয়া গেছে।ঘটনাটি খুবই দুঃখজনক।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..