× Banner
সর্বশেষ
হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক হাওড়াঞ্চলের ধান যথাসময়ে কাটার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে – কৃষিমন্ত্রী গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাংচুর, মারধর উত্তরাধিকার সূত্রে আমরা একটাপঙ্গু অর্থনীতি পেয়েছি – তথ্যমন্ত্রী ‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খান গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৯ মে, ২০২৩
madaripur

মাদারীপুরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে (৫৩) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হলেও শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে গ্রেফতার হন সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যক্ষ আবদুস সোবাহান খান। তিনি দীর্ঘদিন ধরে জামায়েত ইসলামীর জেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পরিবারের সবাইকে নিয়ে পুরান বাজার এলাকায় থাকেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান জানান, সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাংচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এই ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়েত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃকতা পাওয়া যায়। তাই ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেফতার আমিরকে বিশেষ আদালতে তোলার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..