মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক এক মাদক ব্যবসায়ীকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নিয়েছে তার সহযোগিরা। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে, এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ওই এলাকার একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী পারভেজ বেপারীকে আটক করে ডিবি। পারভেজের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পারভেজের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে গোয়েন্দা পুলিশ। বি

ষয়টি জানাজানি হলে মাদক ব্যবসায়ীর সহযোগিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পিছু হটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তার সহযোগিরা।

মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম বলেন, ‘গোয়েন্দা পুলিশের দুইজন উপপরিদর্শকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পারভেজের কয়েকশ’ লোকজন জড়ো হয়ে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। পরে পালিয়ে যায় পারভেজ। ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পারভেজকে আসামি করে মাদক আইনে মামলা করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীকে ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।