× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

স্বামীর অত্যাচারে অগ্নিদগ্ধ শিশুকন্যাসহ গৃহবধূর মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধিঃ স্বামী, শ্বাশুড়ীর অত্যাচার সহ্য করতে না পেরে নিজে ও সন্তানের গায়ে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ হয়ে এক গৃহবধূ ও আট মাসের শিশু কন্যা শ্রুতির মৃত্যু।

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলার শালিখা উপজেলার থৈ পাড়া নূরপাড়া গ্রামে  গৃহবধু অনিমা বিশ্বাস আট মাসের শিশু কন্যা ও নিজের সারা শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পরলেন।

পুলিশ ও প্রতিবেশিরা জানায়, নূরপুর গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে কৃষক সুমন বিশ্বাসের সাথে দুই বছর আগে বিয়ে হয় পাশ্ববর্তী গ্রাম ঝিনাইদহ জেলার বামনআইল গ্রামের গৌতম বিশ্বাসের মেয়ে অনিমার। আট মাস আগে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে ছোটখাট বিষয় নিয়ে স্বামী সুমন ও শাশুড়ী মনিমালা গৃহবধূ অনিমার উপর শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু করে। সম্প্রতি তা চরম আকার ধারণ করে।

এক পর্যায়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে গৃহবধূ অনিমা তার শিশু কন্যা শ্র“তিকে নিয়ে ধানের ডোলের মধ্যে গিয়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার জন্য শরীরে আগুন ধরিয়ে দেয়। আগুনে শিশুটির সারা দেহ দগ্ধ হয় ও মা অনিমার শরীরের শ্বাসনালীসহ ৮০ ভাগ পুড়ে যায়। আশংকাজনক অবস্থায় তাদের দুপুর সাড়ে ১২ টার দিকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে হাসপালে শিশুটির মৃত্যু হয়। অগ্নিদগ্ধ গৃহবধূ অনিমা হাসপাতালের বারান্দায় মৃত্যু যন্ত্রনায় ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

মাগুরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান, গৃহবধূ অনিমার অবস্থায় আশংকাজনক শরীরের শ্বাসনালীসহ ৮০ ভাগ পুড়ে গেছে।বাচিয়ে তোলার জন্য আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..