× Banner
সর্বশেষ
ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

মাদারীপুর স্কুলছাত্রী ধর্ষিতার পরিবারের সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির নাম বাদ দেয়ার অভিযোগ এনে শনিবার বিকালে মাদারীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে হ্যাপী ও সুমাইয়ার পরিবার।

সংবাদ সম্মেলনে নিহত স্কুলছাত্রী সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার ও হ্যাপীর মা মুক্তা বেগম উপস্থিত থেকে অভিযোগ করেন, আসামিদের সাথে যোগাযোগ রেখে সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক সিরাজুল ইসলাম আসামি শিপন, রফিকুল নাম বাদ দিয়ে গোপনে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। এ অভিযোগপত্র প্রত্যাখানের দাবি জানিয়ে নারাজি দেবার প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে দুই স্কুলছাত্রী ধর্ষণ শেষে হত্যার সুষ্ঠু বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নিহত সুমাইয়া ও হ্যাপীর পরিবার।

২০১৫ সালের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর ধর্ষণ শেষে বিষ খাইয়ে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

এ ঘটনায় সদর থানায় ও আদালতে ১১ জনকে আসামি করে আলাদা দু’টি মামলা হলে অধিকতর তদন্তের দায়িত্ব পায় মাদারীপুর সিআইডি পুলিশ। দীর্ঘ ১৫ মাস তদন্ত শেষে গত ৭ নভেম্বর বাদীপক্ষকে না জানিয়ে মামলার প্রধান দুই আসামি শিপন, রফিকুল ও সালমা বেগমের নাম বাদ দিয়ে রানা নার্গাসী, মেহেদী, সজিব, আলামিন, নাজমুল, সাজন বেপারী, উজ্জ্বল শিকদার, রাকিব শিকদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বলে অভিযোগ স্বজনদের।


এ ক্যটাগরির আরো খবর..