× Banner
সর্বশেষ
আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

ACP
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আজ ঢাকায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গোপালগঞ্জের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে মোঃ সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে শহীদুল হাসান প্রকল্পগুলোর বাস্তবায়ন আরো গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন।

সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: আবদুল আউয়াল, এলজিইডি, গোপালগঞ্জ জেলার নির্বাহী নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক এবং গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ।


এ ক্যটাগরির আরো খবর..