× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মাদারীপুর শিবচরের কাওড়াকান্দি ঘাটে তীব্র যানজট, চরম দূর্ভোগে ঘরমুখো দক্ষিনাঞ্চলের যাত্রীরা, ভাড়া নিচ্ছে ডাবল

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: ঈদে ঘরে ফেরার যাত্রার দ্বিতীয় দিনে তীব্র যানজট দেখা দিয়েছে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাটে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ১১টা পযন্ত কাওড়াকান্দি ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার রাস্তাজুড়ে যত্রতত্র ভাবে আটকে আছে পরিবহন, পন্যবাহী ও গরুবাহী ট্রাক, ছোট ছোট যানবাহন। ফলে ঘাট থেকে নেমে দুই কিলোমিটার পথ পায়ে হেটে যাত্রীদের গন্তব্যের গাড়িতে উঠতে হচ্ছে। তারপরেও আবার পরতে হচ্ছে যানজটের কবলে। ফলে চরম দূর্ভোগ দেখা দিয়ে ঘরমুখো যাত্রীদের। রাজধানী থেকে কাওড়াকান্দি ঘাটে নেমে চরম বিরম্বনায় পরেছে সাধারণ যাত্রীরা। এমনকি ঢাকায় যাওয়া যাত্রিদের চরম বিরম্বনায় পরতে হয়েছে।

কাওড়াকান্দি ঘাট থেকে পাঁচ্চর এ্যাপ্রোচ সড়কের সংযোগ সড়ক পর্যন্ত রাস্তাজুড়ে আটকে আছে অসংখ্য পরিবহন। তীব্র যানজটের কারণে গরু ব্যবসায়ীরা পরেছেন বিপাকে। কেউ দুই দিন ও কেউ ৩দিন ধরে ঘাট এলাকায় আটকে রয়েছে প্রায় অর্ধশতাধিক গরুবোঝাই ট্রাক। যানজটের কবলে পরে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে মহাসড়কে। এদিকে গতকাল শুক্রবার সকাল থেকে শনিবার ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকলেও গাড়ীর ছাদেঁ ও টিকিটের ডাবল ভাড়া নেওয়া হচ্ছে অভিযোগ পাওয়া গেছে। আর এ সুযোগেই পরিবহনগুলো রাস্তার উপর যাত্রী তোলাসহ যত্রতত্রভাবে রাখায় যানজটের সৃষ্টি হয়েছে।

যাত্রীরা জানান যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া আদায় করছে। তারপরও গন্তব্যস্থানে কখন পৌছাতে পারবো তার কোন ঠিক নাই।

গরু ব্যবসায়ী জানান আমাদের বিশাল সমস্যা হয়ে যাবে গরু নিয়ে বিক্রি না করতে পারলে। আমরা পথে বসে যাবো আজ তিন দিন ধরে ট্রাকে গরু নিয়ে বসে আছি। গরুর খাবারও প্রায় শেষ।

বিআইডব্লিউটিসি, কাওড়াকান্দি ঘাট, টারমেনাট সুপাররেন্ট মোস্তফা কামাল জানান শুক্রবার সকাল থেকে লঞ্চ-স্পিডবোট-ফেরিতে উপচে পড়া যাত্রীরা ঘরে ফিরতে শুরু করেছে। পদ্মায় নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল সীমিত হলেও সকাল থেকে ঠিকমতোই চলছে ১৫টি ফেরি। অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে গরুবাহী ট্রাক।


এ ক্যটাগরির আরো খবর..