৭৩০ পিস ইয়াবাসহ কুড়িগ্রামে দুই মাদক ব্যবসায়ী আটক 

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর বাজার থেকে ৭৩০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৩)।
আটককৃতরা হলো ফুলবাড়ি উপজেলার বিদ্যাবাগীশ ইউনিয়নের অনন্ত চন্দ্র বর্মণের পুত্র বিশ্বনাথ চন্দ্র বর্মণ (২৪) ও কুড়িগ্রাম সদর উপজেলার চর বড়াইবাড়ি ইউনিয়নের মৃত আজগার আলীর পুত্র রিয়াজুল ইসলাম (২৯)। র‌্যাব জানায়, গতকাল ২ ফ্রেব্রুয়ারি রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্যকুমরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৩০ পিচ ইয়াবাসহ বিশ্বনাথ চন্দ্র বর্মণ (২৪) ও রিয়াজুল ইসলাম (২৯) নামে ২ জনকে আটক করে। পরে রাত সাড়ে ১০টার দিকে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।