× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বেনাপোল সীমান্তে অকেজো হয়ে আছে থার্মাল স্ক্যানার বাড়ছে ঝুকি

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ দেশ ও দেশের বাইরের যাত্রীদের মাধ্যমে ভাইরাস প্রবেশ প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশনে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে নাম মাত্র। সাংবাদিক দেখলেই শুরু করেন পরীক্ষা। শরীরের তাপমাত্রা নির্ণয়ে ৫ বছর আগে বেনাপোল ইমিগ্রেশনে স্থাপিত থার্মাল স্ক্যানার মেশিনটি প্রায় ৬ মাস ধরে অচল হয়ে পড়ে থাকায় হ্যান্ড থার্মাল স্ক্যানারে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
আজ সকালে ইমিগ্রেশন ভবন ঘুরে দেখা যায়, সেখানে স্বাস্থ্য কর্মী তিনজন থাকার কথা থাকলেও রয়েছেন একজন। তাও তিনি অফিসে বসে আছেন, স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের চেয়ার, টেবিল খালি পড়ে আছে।  যাত্রীরা বলেন, নাম মাত্র ইমিগ্রেশনে মাঝে মধ্যে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য কর্মীদের সংখ্যাও কম। নষ্ট হয়ে পড়ে আছে থার্মাল স্ক্যানার মেশিনটি। এতে ভয়াবহ ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি থাকছে।এতে ভয়ানক এই করোনা ভাইরাসটি যাত্রীদের মাধ্যমে দেশে সংক্রমণের যথেষ্ট ঝুঁকি থেকে যাচ্ছে।
ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের কর্মরত সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ইমিগ্রেশনে থার্মাল স্ক্যানার মেশিনটি মেরামতের জন্য তারা অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ঠিক হয়নি। মেশিনটি সচল থাকলে তাদের স্বাস্থ্য পরীক্ষায় কোনো ঝুঁকি থাকতো না। স্বাস্থ্য কর্মীরা সবাই অফিসে নাই কেন জানতে চাইলে বলেন, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
উল্লেখ্য, ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন হয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..