× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

জমি বিক্রিতে রাজি না হওয়ায় শরীরে আগুনের ছ্যাকা দিল স্ত্রী সন্তানেরা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে জমি বিক্রিতে রাজি না হওয়ায় শরীরে আগুনের ছ্যাকা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে দিল তার স্ত্রী সন্তানেরা।

জমি বিক্রি করে টাকা না দেয়ায় এক কৃষি শ্রমিককে অমানবিক নির্যাতন করেছে তার স্ত্রী ও সন্তানরা। আগুনে তার শরীরের বিভিন্ন স্থান ঝলছে দেয়া হয়েছে। এছাড়া লাঠির আঘাতে তার শরীরে রক্ত জমাট বেঁধে গেছে। আহত ওই ব্যক্তির নাম আফজাল হোসেন (৪৫)। বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, স্ত্রী-সন্তানরা জমি বিক্রি করে টাকা দেয়ার চাপ দিতে থাকে আফজালকে। কিন্তু তিনি রাজি না হওয়ায় শ্যালক আরমান আলীর নির্দেশ তার ছেলে আবু বক্কর, স্ত্রী আনোয়ারা, ছেলে আলমগীর ও মেয়ে আল্পনা বেশ কিছু দিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত ৩১ তারিখ লাঠি দিয়ে আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল রোববার বিকালে বাজারে ওষুধ কিনতে গেলে একজন প্রতিবেশী তার শরীরের দাগগুলো দেখে সবাইকে জানায়। আফজাল বলেন, আমি আর পরিবারে ফিরে যেতে চাই না। নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।

এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আফজালের ছেলে আলমগীর পলাতক রয়েছে। অভিযুক্ত আফজালের শ্যালক আরমান, স্ত্রী আনোয়ারা ও মেয়ে আল্পনা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..