× Banner
সর্বশেষ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান হাওরবাসীর জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের স্টেকহোল্ডার কর্মশালায় রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান : সড়ক পরিবহমন্ত্রী তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

নিউজ ডেস্ক

মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে শ্রমিক লীগের এক নেতাকে অব্যাহতি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
শ্রমিক লীগের এক নেতাকে অব্যাহতি

মাদক ব্যবসা ও ফুটপাত থেকে চাঁদাবাজির অভিযোগে বনানী থানা শ্রমিক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোল্লাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বনানী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ জুয়েল সিকদার। এর আগে বুধবার রাতে বনানী থানা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সভাপতি মোঃ জুয়েল সিকদার বলেন, নাসির উদ্দিন মোল্লা মাদক ব্যবসার সাথে জড়িত, দলের প্রভাব দেখিয়ে বনানী থেকে মহাখালী কাঁচাবাজার পর্যন্ত ফুটপাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে যাচ্ছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। এছাড়া নাসির উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের নেতাকর্মী ও দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে যাচ্ছেন। এ নিয়ে শ্রমিক লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তিনি বলেন, নাসির উদ্দিনের নানা প্রকার অপরাধ তদন্ত করে সত্য প্রমাণিত হওয়ায় বনানী থানা শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভায় সকল নেতাকর্মীদের সিদ্ধান্তমতে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও যুগ্ন-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং মোঃ ফরিদ খানকে পূনরায় সাধারন সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে নাসির উদ্দিন মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সব মিথ্যা। জুয়েল সিকদার উদ্দেশ্য প্রনোদিতভাবে অর্থের বিনিময়ে আমাকে অবৈধভাবে পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। জুয়েল সিকদারের বিরুদ্ধে কমিটি বানিজ্যের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের স্বাক্ষরিত আদেশ ছাড়া আমাকে অব্যাহতি দেওয়া অবৈধ।’
নাসির উদ্দিন আরও বলেন, ‘ফরিদ খান বনানী থানায় ধর্ষণ মামলার আসামি। জেলে যাওয়ার পর যাকে বহিস্কার করা হয়েছে, জেল থেকে জামিনে বের হওয়ার পর আবার পদে বহাল করেছে।’


এ ক্যটাগরির আরো খবর..