মাত্র ৭ হাজার ২৬২ টাকায় উইন্ডোজ ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মাত্র ৭ হাজার ২৬২ টাকায় পাওয়া যাবে মাইক্রোসফটের লুমিয়া ৫৩৫ মডেলের ফোনটি। আর এই সুবিধা দিচ্ছে দারাজ ডটকম ডটবিডি। অফারটি পাওয়া যাবে আজ রাত রাত ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

বিশ্বব্যাপী ফ্ল্যাশ সেলের কনসেপ্টের আদলে দারাজও দেশে নিয়ে এলো এই ‘ফ্ল্যাশ সেল’। সাধারণত, স্বল্প সময়ের জন্য কিছু পণ্যের উপর বড় অংকের ছাড় দেয়ার অনলাইন ট্রেন্ডটি ই-কমার্স জগতে ফ্ল্যাশ সেল নামে সুপরিচিত। ফ্ল্যাশ সেলের সময় স্টক থাকে সীমিত ও সময় নির্ধারিত। তাই যত দ্রুত সম্ভব পছন্দের ফোনটি স্টক শেষ হওয়ার আগেই লুফে নিতে হবে।

আজ রাত ৭ টা থেকে ১০ টা আর মধ্যে মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ দারাজ ডট কম ডট বিডি ক্রয় করলেই ক্রেতারা পাবেন বাজারের দামের থেকে ৪,২৩৮ টাকা ছাড়।

মাইক্রোসফট লুমিয়া ৫৩৫ তে রয়েছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ১ জিবি র‌্যাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।