× Banner
সর্বশেষ
২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের আমিরাত বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা

মাত্র ৩,৮৮৯ টাকায় স্মার্টফোন

admin
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

মধ্যবিত্ত ক্রেতাদের কাছে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল দাম। অর্থাৎ ক্রেতারা মোটামুটি কম দামের মধ্যে একটু ভালো ফোন কেনার দিকে বেশী মাত্রায় ঝুকে থাকেন। তবে বর্তমানে বিভিন্ন কোম্পানির ফোন থাকলেও অল্প দামের মধ্যে ফোন কিনতে গেলে বেশ অসুবিধার মধ্যে পড়েন ক্রেতারা। কেননা তাদের হাতে পছন্দমত ফোন কেনার রাস্তা খুব একটা থাকে না। আর আজকাল অল্প দামের মধ্যে বেশীরভাগ কোম্পানি ফোন রাখে না। তবে কিছু কোম্পানি এখনও অল্প দামের মধ্যে ফোন তৈরি করেন মধ্যবিত্ত সাধারণ ক্রেতাদের জন্য।

অল্প দামে ফোন কেনার ক্ষেত্রে panasonic p9 ক্রেতাদের কাছে একটি ভাল ফোন হতেই পারে। কেননা এতে রয়েছে ৫.০ ইঞ্চি ডিসপ্লে এবং ৭২০*১২৮০ রেজলিউশন। এর ফলে ব্যবহারকারীরা এই ফোনে বেশ পরিস্কারভাবে সব কিছু দেখতে পারবেন। এছাড়াও এতে রয়েছে ২৩০০ এমএএইচ ব্যাটারি। যে কোন ক্রেতাদের কাছে ফোন কিনতে গেলে ব্যাটারি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর এই ফোন কেনার ক্ষেত্রে সেটা মাথাতে না রাখলেও চলবে।

এছাড়াও এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ জিবি স্টোরেজ। তবে অতিরকিত মেমোরি কার্ডের সাহায্যে এই ফোনের মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে ডুয়েল সিমের সুবিধাও নিতে পারবেন ব্যবহারকারীরা। এই ফোন তিনটে রঙে পাওয়া যায়। ৩০ অক্টোবর থেকে ক্রেতারা এই ফোন মাত্র ৩,৮৮৯ টাকায় কিনতে পারবেন।

এতে রয়ছে ব্লুটুথ ভি ৪.১০ রয়েছে সেন্সর। এছাড়াও এই ফোন রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০। এই ফোনে রয়েছে এলইডি ফ্ল্যাশের সুবিধাও। এতে রয়েছে আন্দ্রয়েড ৭.১.২ অপারেটিং সিস্টেম। এর ফোনে ফোন হ্যাং হওয়া অসুবিধা থেকে ক্রেতারা রেহাই পাবে। রয়েছে জিপিএস সুবিধাও।


এ ক্যটাগরির আরো খবর..