× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

মাছ শিকার করতে গিয়ে গলায় জ্যান্ত কই ঢুকল যুবকের

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
গলায় জ্যান্ত কই যুবকের

মাছ শিকার করতে গিয়ে গলায় জ্যান্ত কই মাছ ঢুকে গেল সফিউদ্দিন (২০) নামে এক যুবকের। অবশেষে গলা কেটে অস্ত্রোপচার করে বের করা হয় মাছটি।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এ ঘটনা।

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরা গলায় বিঁধে যাওয়া জ্যান্ত কই মাছকে অপারেশন করে বের করলেন ।

জানা গেছে, করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে সফিউদ্দিন গত সোমবার বাড়ির পাশের বিলে যান। এ সময় মাছ মারতে গিয়ে ধরা পড়ে একটি কই। মাছটি মুখে রেখে পায়ের তলায় ধরা পড়া মাছ উদ্ধারের সময় অসাবধানতাবশত মুখের মাছটি গলায় ঢুকে যায়।

এ ঘটনায় সফিউদ্দিন মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে সন্ধ্যার পর নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে একদল চিকিৎসক দীর্ঘ প্রচেষ্টার পর গলার একাংশ কেটে কই মাছটি বের করতে সক্ষম হন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরা জানান, সফিউদ্দিন বর্তমানে মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।


এ ক্যটাগরির আরো খবর..