× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের  আর্বিভাব  পূর্ণতিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাজার  ছানাবাবুর বটতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের  ব্যানার নিয়ে  জেলার বিভিন্ন স্থান থেকে আগত হিন্দু সংগঠনের সদস্য, সকল বয়সী নারী-পুুরুষ ,শিশু ,বৃদ্ধ  ঢোল ,বাদ্যযন্ত্রসহ বিভিন্ন উপকরণ নিয়ে অংশ নেয় ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোহা আশ্রমে গিয়ে শেষ হয়। সেখানে  মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ  কুন্ডু,জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডুসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । সভায় শ্রীকৃষ্ণের   নানা দিক নিয়ে ধর্মীয় নেতারা  ব্যাপক আলোচনা  করেন । পরে আগত  ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..