× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

মাগুরায় শীতের কম্বল পেল ৫০ প্রতিবন্ধী শিশু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার একমাত্র অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের দরি মাগুরা বাঁশতলায় বিদ্যালয়ে অর্ধশত প্রতিবন্ধী ছাত্রছাত্রীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

বিদ্যালয়ের আজীবন সদস্য মির্জা এনায়েত হোসেনের সৌজন্যে ৫০টি কম্বল বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও সদর উপজেলা  চেয়ারম্যান মোঃ রোস্তম আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অপর সহ-সভাপতি আব্দুর রউফ মাখন, সাধারণ সম্পাদক আলী আখতার, সম্পাদক রূপক আইচ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডালিফা ইয়াসমিন সহ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।

এমনিভাবে সমাজের অবহেলিত প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান আয়োজকরা।


এ ক্যটাগরির আরো খবর..