× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক আলোচনা সভা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সদর উপজেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যাড. তানজিরা রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ারুল হক, সদর থানার ওসি (তদন্ত) হোসেন আল মাহাবুব, ব্যাবাসয়ী আব্দুর রউফ ও মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়,বর্তমান সরকার এই জনবান্ধব আইন প্রনোয়নের ফলে ভোক্তা ক্ষতিগ্রস্থ হলে প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সেই সাথে মোবাইল কোর্ট আইনের আওতায় থাকার কারনে অভিযানের মাধ্যমে বাজার তদাররিকসহ লিখিত অভিযোগ সহজে নিস্পত্তি করা যাবে। এ ছাড়াও আইন আনুযায়ী ভোক্তা বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ করা সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..