মাগুরায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

মাগুরা সংবাদদাতা: মাগুরায় গতকাল শুক্রবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে । বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থাসমূহ এ দিবসের আয়োজন করে ।
সকালে র‌্যালী শেষে ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্টিত হয় । সভায় রোভা ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন সমাজসেবক ও জেলা জেলে অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন ,জেলা লোকমোর্চার সভাপতি সিরাজুল ইসলাম , প্রভাষক নাছিমা শীলা প্রমুখ । সভায় প্রত্যেক বক্তা জেলায় বিভিন্ন এনজিওর সার্বিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করেন । অনুষ্টানে রোভা ফাউন্ডেশন , পল্লী প্রকৃতি , এস ডব্লিউ সি , আর আর ডি ,নদী ও সামাজিক উন্নয়ন সংন্থার প্রতিনিধি এবং সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।