কামারখালী বাজারের রেলের গার্ডার নিয়ে সাধারন জনগন ও ব্যবসায়ীরা বিপাকে

কামারখালী বাজারের রেলের গার্ডার নিয়ে সাধারন জনগন ও ব্যবসায়ীরা বিপাকে
কামারখালী বাজারের রেলের গার্ডার নিয়ে সাধারন জনগন ও ব্যবসায়ীরা বিপাকে

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার দিয়ে রেল লাইন হওয়ার জন্য এবং রেলের গার্ডার না উঠানোর কারনে সাধারন জনগন ও ব্যবসায়ীরা বিপাকে পড়ে আছে। কারন না হচ্ছে রেল লাইনের কাজ না হচ্ছে রেলের গার্ডার উঠানোর কাজ ।

রেলের কারনে বাজার ভাঙ্গার দররুন কামারখালী বাজারের ব্যবসায়ীদের অপূরনীয় ক্ষতি আবার রেলের কাজ বন্ধ রেখে গার্ডার না উঠানোর কারনে ব্যবসায়ীদের সর্ব শান্ত করে দিয়েছে।

এ ব্যপারে গার্ডার উঠানোর জন্য মীর আক্তার লিঃ পি এম মোঃ আনিসুর রহমান নিকট ফোন দেওয়া হয়েছিল তিনি ফোন রিসিভ করেন নি ।

তাই না পারছে সুন্দরভাবে ব্যবসা করতে আবার সাধারন মানুষগুলো না পারছে সুন্দর ভাবে চলাফেরা করতে সর্বপরি এদের দুঃখ বোঝার কেহ নাই।

তাই অতি যদি রেলের কাজ এবং গার্ডার উঠানোর কাজ না হয় তাহলে ক্রেতা ও বিক্রেতার ব্যবসায়ীদে ব্যবসা দিন দিন কমে আসার কারনে তারা গার্ডার সরানোর ব্যপারে আন্দোলনে নামবে বলে শোনা যাচ্ছে।

তাই ব্যবসায়ীদের দাবী এই সরকারের আমলে যদি রেলের কাজ বন্ধ থাকে তাহলে মীর আক্তার লিঃ এর রেলের গার্ডার উঠিয়ে দিয়ে কামারখালী বাজার ব্যবসায়ী এবং সাধারন জনগনের বাচানো হোক যাতে ব্যবসায়ীরা সুন্দও ভাবে ব্যবসা এবং সাধারন মানুষ শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে । এটাই এই সরকারের নিকট ও মীর আক্তার লিঃ নিকট দাবী ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ সহিদুল ইসলাম

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।