ফরিদপুরের মধুখালী উপজেলার বুধবার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র আলীম মাদরাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী আব্দুল আলীম মানিক।
তিনি মাদরাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, আব্দুল আলীম মানিকের নেতৃত্বে আশাপুর সিনিয়র আলীম মাদরাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি গুররুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা পপ্রকাশ করেন।
এদিকে, গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল আলীম মানিক সংশ্লিষ্ট সবার পপ্রতি কৃতজ্ঞতা পপ্রকাশ করেছেন। তিনি মাদরাসার শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।





