× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

মাগুরায় তিনজনকে অজ্ঞান করে মালামাল লুট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

মাগুরা প্রতিনিধি   :  মাগুরায় বিষাক্ত  খাবার  খায়িয়ে  একই  পরিবারের তিনজনকে অজ্ঞান  করে  মালামাল লুট  হয়েছে ।  ঘটনাটি  ঘটেছে  মাগুরা  সদর উপজেলার মঘী  ইউনিয়নের সত্যপুর বড়খড়ি গ্রামে । এ ঘটনায়  আহত মজিদ মোল্ল্যা ( ৬০) , তার স্ত্রী ঝর্ণা বেগম (৫০)  ও পুত্র গোলাম খবির ( ৩২ ) কে মাগুরা সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সদর  হাসপাতালে চিকিৎসাধীন গোলাম  খবির  জানান,  বুধবার রাত ৯ টার দিকে  আমি, আমার বাবা ও মা খাবার খেয়ে অচেতন হয়ে  ঘুমিয়ে  পড়ি  ।   সকালে   আমার কিছুটা চেতনা  ফিরে এলে দেখি  ঘরের সাব বাক্স্র  ও আলমারি  ভেঙে  কে  বা  কারা  গহনা , নগদ  টাকা  ও শাড়িসহ  বিভিন্ন  মালামাল নিয়ে গেছে । এ সময়   প্রতিবেশিরা  আমাদের  উদ্ধার  করে  সদর  হাসপাতালে  ভর্তি  করে ।
পরিবারের  ধারনা,   রাতে  কেউ শত্রুতা  করে  রান্না  ঘরে  থাকা  খাবারের  মধ্যে বিষাক্ত  কিছু মিশিয়ে এ কাজ করতে   পারে ।
সদর  থানার এস আই  তারিকুল  ইসলাম  জানান , আমরা  ঘটনাটি শোনার  পর সেখানে  গিয়েছি । এ ব্যাপারে  পরিবারের  পক্ষ থেকে কেউ   থানায় অভিযোগ  করেনি ।

 

 


এ ক্যটাগরির আরো খবর..