× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় ডা. সুমনের বাড়িতে চলছে শোকের মাতম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামে ডা. সুমন সিকদারের বাড়িতে চলছে শোকের মাতম। সুমনের মা কল্পনা রাণী সিকদার এক মাত্র বোন অনার্সের ছাত্রী সন্ধ্যা রাণী বার বার মুর্ছা যাচ্ছেন। সেই সাথে প্রতিবেশিও স্বজনদের বিলাপ এলাকার পরিবেশ ভারী করে তুলেছে।

মঙ্গলবার বিকেলে পাশের দহকুলা গ্রামের শ্মশানে সুমনের লাশ ধর্মীয় নিয়মে সমাহিত করা হয়। এসময় সেখানে আত্মীয় স্বজনসহ বিপুল সংখ্যক এলাকাসি ভির করেছিলেন। এর আগে দুপুরে পার্শ্ববর্তী মনুলিয়া গ্রামের মামা বাড়িতে সুমনের লাশ নিয়ে যাওয়া হয়েছিল অসুস্থ মামা অরবিন্দ বিশ্বাসকে শেষ বারের মত দেখাতে। স্কুল শিক্ষক মামা অরবিন্দ বিশ্বাসের বাড়িতে থেকে মামা তত্বাবধানেই মেধাবী সুমন এস এস সি পাস করেছিলেন।

 সুমনের কাকা সমরেন সিকদার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সোমবার দিনগত রাত ৪ টার দিকে লাশ নিয়ে বেঙ্গাবেরইল গ্রামের বাড়িতে ফিরেছেন তারা। এখন পর্যন্ত সুমনের মৃতুর কোন কারণ অনুমান করতে পারছেন না কেউই। সুমনের কাকা মাগুরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সরজিৎ সিকদার জানান- খুবই নিরীহ প্রকৃতির ডা. সুমনের সাথে কারো দ্বন্দ বিরোধ ছিল বলে জানা নেই। ৩৩ বিসি এস (স্বাস্থ্য) উত্তীর্ণ হয়ে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পদে কর্মজীবন শুরু করেছিলেন ডা. সুমন। এরই মাঝে গত ২ জানুয়ারী অফিস থেকে ফিরে বিকালে মাগুরা শহরের কলেজ পাড়ায় বন্ধুদের মেসে এসেছিলেন ডা. সুমন। কিছুক্ষণ পরেই ওই মেসে মোবাইল ফোন ফেলে রেখে বাইরে যেয়ে আর ফিরে আসেননি তিনি। পরদিন ৩ জানুয়ারী বিকালে সুমনের বাবা সুকুমার সিকদার সুমন নিখজের ঘটনায় মাগুরা সদর থানায় জিডি করেন।

জিডির তদন্তকারী মাগুরা সদর থানার এস. আই. তরিকুল ইসলাম জানান, ৩ জানুয়ারি ঢাকার শাহ্বাগ আজিজ সুপার মার্কেটের ৪ তলার সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় শাহ্বাগ থানা পুলিশ। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে জাতীয় পরিচয় পত্রের সুত্র ধরে ডা. সুমনের পরিচয় পাওয়া যায়। সে অনুযায়ী ৯ জানুয়ারী সোমবার সাহাবাগ থানা পুলিশ মাগুরা থানায় খবর দিলে স্বজনরা সে খবর পেয়ে ঢাকা মেডিকেলের মর্গ থেকে ডা. সুমনের লাশ নিয়ে আসেন। মাগুরা থানার অফিসার ইনচার্জ আজমল হুদা বলেন ময়নাদতন্তের রিপোর্টের পর এটা হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। তারপরই আইনগত ব্যবস্থা নেয়া হবে তবে ইতিমধ্যে তদন্ত অব্যহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..