মাগুরায় ট্রাক্টর উল্টে কৃষক নিহত

মাগুরা প্রতিনিধি  ঃ মাগুরায় শনিবার রাত ১১ টায় মাগুরা-যশোর সড়কের ভাবনহাটি এলাকায়  সড়ক দুর্ঘটনায় শিহাব হোসেন (২২) নামের এক কৃষক নিহত হয়েছে । নিহত শিহাব মাগুরা সদরের নিশ্চিতপুর গ্রামের আবুল হোসেন ছেলে ।

শিহাবের  চাচা  আবুল হোসেন  জানান , শনিবার সকালে শিহাব তার বিকল ট্রাক্টরটি  চালিয়ে  নিয়ে সংস্কারের জন্য যশোর যায় । ট্রাক্টরটি সংস্কার শেষে সে রাতেই মাগুরার উদ্দেশ্যে রওনা হয় ।  ট্রাক্টরটি মাগুরা সদরের ভাবনহাটি এলাকায় পৌছালে নিয়ন্ত্রন  হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে  যায় । এ সময় শিহাব ট্রাক্টরটি নিচে পড়ে মারাত্বক আহত হয় । পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।