× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্নাঃ মাগুরায় র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে মঙ্গলবার  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে ।

গণসাক্ষরতা অভিযান ও স্বেচ্ছাসেবী সংস্থা  রোভা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে । সকালে মাগুরা জেলা প্রশাসকের চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । পরে আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় সংস্থার নিবার্হী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী গোকুল কৃষ্ণ ঘোষ । বিশেষ অতিথি ছিলেন সদর  উপজেলা সমাজ সেবা কর্মকতা মো: রফিকুল ইসলাম , জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুর হালিম ও জেলা পুজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু । অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন অধ্যাপক হাবিবুর হাসান ।

 প্রধান আলোচক ছিলেন মাগুরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড.রবিউল ইসলাম ও জেলা অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন । সভায় প্রত্যেক বক্তা সাক্ষরতা বিষয়ে নানা সুপারিশ তুলে ধরেন । অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ,শিক্ষক , সমাজসেবক , সুধীজন সাংবাদিক উপস্থিত ছিলেন ।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন রোভা ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মদ ।


এ ক্যটাগরির আরো খবর..