× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

মাগুরা ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ আর নেই

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার প্রিয় মুখ সদা হাস্যোজ্জ্বল মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কন্ঠস্বর, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির  ভারপ্রাপ্ত আহবায়ক ও জাসদ নেতা আবুল কালাম আজাদ আর নেই (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

আজ রবিবার রাত ১টার দিকে তিনি মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে মাগুরা সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।  তিনি স্ত্রী ১ কন্যা, ১ পুত্র, বৃদ্ধা মা, এক ভাই, একবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা জাসদ সভাপতি এটিএম মহব্বত আলী, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাংবাদিক শামিম খান, আবৃত্তি সংগঠন কন্ঠবীথি ও জেলা উদীচীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গতকাল রবিবার নিজনান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা শেষে  নান্দুয়ালী গোরস্থানে দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..