× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

ডেস্ক

মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা বাবার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
গৃহবধুর লাশ উদ্ধার

রাজবাড়ীতে পারিবারিক কলহে মেয়ের সামনে মা বিউটি বেগমকে (৩০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল লতিফ কাজীর বিরু‌দ্ধে। ঘটনার পর থে‌কে ‌তি‌নি পালাতক র‌য়ে‌ছেন।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে রাজবাড়ী সদর উপ‌জেলার বা‌নিব‌হের বার্থায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা ‌গে‌ছে, ১২ বছর আগে বিউ‌টির সঙ্গে আব্দুল ল‌তিফের পারিবা‌রিকভা‌বে বি‌য়ে হয়। তা‌দের ১১ বছর বয়সী এক‌টি মে‌য়ে ও চার বছর বয়সী এক‌টি ছে‌লে সন্তান র‌য়ে‌ছে। ক‌য়েকবছর ধ‌রে তা‌দের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। কিন্তু বৃহস্পতিবার মধ‌্যরা‌তে হঠাৎ এলোপাথাড়িভাবে কু‌পি‌য়ে বিউ‌টি‌কে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যায় ল‌তিফ। তা‌দের বড় সন্তান মী‌মের সাম‌নেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পু‌লি‌শ ও স্থানীয়রা ধারনা কর‌ছে যে পা‌রিবা‌রিক ক‌লহের কার‌ণে এ ঘটনা ঘ‌টে‌ছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ল‌তিফ কাজীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপা‌শি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পু‌লিশ।


এ ক্যটাগরির আরো খবর..