× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

গাছে ঝুলছে নারী আর পানিতে ভাসছে সন্তানের লাশ, স্বামী পলাতক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২০
মাও শিশুর মৃত্যু

দি নিউজ ডেস্কঃ   নোয়াখালী সদর উপজেলা থেকে মাও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুর  বাড়ির সবাই পলাতক রয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ং ওয়ার্ডের সল্লা গ্রামের মুন্না সাহেবের ছা বাড়ির পুকুর পাড়ের একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিবি মরিয়ম (২৬) আর পাশের একটি পুকুর থেকে আড়াই মাস বয়সী শিশু মাইমুনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বামী আকবর আলী বাবর (৩০) কৃষি কাজ করতেন। সে একই এলাকার মৃত সোলমানের ছেলে।
নিহত বিবি মরিয়ম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাঙচিল গ্রামের আবুল কাসেম মোল্লার মেয়ে এবং নিহত গৃহবধূ ৩ সন্তানের জননী ছিলেন।
নিহতের ভাই আব্দুল করিম জানান, গত কয়েক মাস ধরে নিহতের স্বামী বাবর বাড়ির পাশের বাড়ির একটি কুমারী মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে কয়েকবার সামাজিকভাবে শালিশ হয়েছে। কিন্তু পরকীয়ার জের ধরে তাদের সংসারে প্রায় ঝগড়া বিবাদ চলছিল। এ সূত্র ধরে তারা আমার বোনকে গভীর রাতে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয় এবং শিশু ভাগ্নেকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি। তবে নিহতের পরিবার দাবি করছে, পরকিয়ার জের ধরে, যৌতুকের জন্য নিহতের স্বামী এবং তার পরিবার এ হত্যাকান্ড ঘটিয়েছে। মরদেহ দু’টি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না-তদন্তের প্রতিবেদন হাতে এলে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..