× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মাইকেল ক্লার্ক টি-টোয়েন্টিতে ফেরার ইঙ্গিত দিলেন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: অবসর ভেঙে ফের দেশের জার্সিতে বাইশ গজে নামার ইঙ্গিত দিয়ে রাখেলন মাইকেল ক্লার্ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সংক্ষিপ্ততম ফরম্যাটে ফিরতে পারেন সাবেক অজি অধিনায়ক। শুক্রবার ক্লার্ক বলেন, ‘ক্রিকেট ছেড়ে সময়টা ভীষণ উপভোগ করছি। কিন্তু আমি নিশ্চিত এটা বেশি দিন করতে পারব না। কারণ একটা সময় আসবে যখন আমি ক্রিকটকে মিস করব। তখন আমি টি-টোয়েন্টি ক্রিকেটে ফের খেলতে পারি। যদিও এখনই এ ব্যাপারে আমি কিছু ভাবিনি।’

গত আগস্টে অ্যাশেজে ‘দ্য ওভাল’ টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকটকে গুডবাই জানান ৩৪ বছরের প্রাক্তন অজি ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্স থেকেও সরে দাঁড়ান সাবেক অজি অধিনায়ক। বাইশ গজ ছেড়ে এখন ক্রিকেট অ্যাকাডেমি গড়ার দিকে নজর দিয়েছেন ক্লার্ক।

তিনি বলেন, ‘এই গ্রীষ্মটা বাড়িতে মেয়ের সঙ্গে কাটাতে চাই। দীর্ঘদিন ক্রিকেট খেলে আমি ক্লান্ত। ছয় বছর বয়স থেকে টানা ২৮ বছর ক্রিকেট খেলেছি। এখন আমি মেয়ের সঙ্গে বেশি সময় কাটাতে চায়।’


এ ক্যটাগরির আরো খবর..