× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

মা ভুল করে শিশুকে ফেলে যাওয়ায় সৌদি বিমানের জরুরি অবতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

যদি কোনও বড় ধরনের জরুরি ঘটনা ঘটে এবং পাইলট যদি বাধ্য হয় তাহলে কোনও ফ্লাইট এয়ারপোর্টে ফিরে আসতে পারে। কিন্তু একজন মা তার সন্তানকে ফ্লাইটে নিতে ভুলে যাওয়ার কারণে কোনও বিমান এয়ারপোর্টে ফিরে আসার ঘটনা খুবই বিস্ময়কর।

তবে এমন আজব ঘটনা ঠিকই ঘটেছে, আর তা সৌদি আরবে। একজন নারী তার সন্তানকে ফ্লাইটে নিতে ভুলে যাওয়ার কারণে উড্ডয়নের পর আবার বিমানবন্দরে ফিরে আসে একটি সৌদি বিমান। খবর গালফ নিউজের।

জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া এসভি৮৩২ ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে। ওই ফ্লাইটে থাকা একজন সৌদি মা কেবিন ক্রুদের জানান যে, তিনি তার সন্তানকে বিমানবন্দরের বোর্ডিং এলাকায় ভুলে রেখে চলে এসেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বিমানটির পাইলট বিমানবন্দরে ফিরে আসার অনুমতি দিতে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার অপারেটরদের কাছে অনুরোধ জানাচ্ছেন। পাইলটের এমন অনুরোধে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের অপারেটররা অবাক হয়ে যায় এবং এ ধরনের ঘটনার ক্ষেত্রে কী ধরনের প্রোটোকল রয়েছে তা হন্তদন্ত হয়ে খোঁজার চেষ্টা করেন।

‘আল্লাহ আমাদের সহায় হউন। আমরা কী ফিরতে পারি?’ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার অপারেটরদের সঙ্গে পাইলটের এমন কথোপকথন শোনা যায়।

এসময় একজন অপারেটর ফ্লাইট নম্বর টুকে নিয়ে, এ ব্যাপারে কী প্রোটোকল রয়েছে, তা তার সহকর্মীর কাছে জানতে চান। তিনি তার সহকর্মীকে বলেন, ফ্লাইটটি ফেরত আসতে চাচ্ছে; একজন যাত্রী তার সন্তানকে ওয়েটিং এরিয়ায় রেখে গেছেন।

ওই অপারেটর এসময় পাইলটকে ফেরত আসার কারণ সম্পর্কে আবারও জিজ্ঞাসা করেন।

এসময় পাইলটকে বলতে শোনা যায়, আমরা আগেই বলেছি, একজন যাত্রী তার সন্তানকে টার্মিনালে ফেলে গেছেন এবং ফ্লাইটে থাকতে অস্বীকৃতি জানাচ্ছেন। পরে অপারেটররা বলেন, ঠিক আছে, ফিরে আসুন। এটা আমাদের জন্য একদমই নতুন!

এমন ‘মানবিক’ কাজের জন্য বিমানটির পাইলটকে প্রশংসা ভাসাচ্ছেন অনেকেই।


এ ক্যটাগরির আরো খবর..