× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট

মা ইলিশ রক্ষায় উপকুলের কোষ্টগার্ডের অভিযান

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
bagerhat

প্রজনন মৌসুম তাই মা ইলিশ সংরক্ষণ ও জেলেদের অপতৎপরতা বন্ধে অভিযান চালিয়েছে মোংলা কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) এ অভিযান সফল করতে মোংলা বন্দরের পশুর নদী, সমুদ্র মোহনায়সহ সুন্দরবন সংলগ্ন নদী ও খালে এ অভিযান চলছে। সকাল থেকে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ সহ আইনশৃঙ্খরা বাহিনীর সদস্যরা।

কোস্টগার্ড জানায়, ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন চলবে এ অভিযান। ইলিশ মাছের প্রজনন বৃদ্ধির জন্য বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২২ দিনের মৎস্য আহরনের নিষেধাঞ্জা। এ নিষেধাজ্ঞার ফলে আগামী ২ নভেম্বার পর্যন্ত নদী ও সাগরে মৎস্য আহরণ বন্ধ থাকবে। ইলিশ প্রজনন কালিন সময়ে সাগরে মাছ ধরা বন্ধ রাখতে মোংলা উপকুলে অভিযান শুরু করেছে কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে এ অভিযান শুরু হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার তারেক আহম্মেদ এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় কোস্ট গার্ডের অন্যান্য সদস্য এ অভিযানে অংশ নেয়, সরকারী নির্দেশনা বাস্তবায়নে কোস্টগার্ড পশ্চিম জোনের প্রত্যেক ষ্টেশন ও ক্যাম্প গুলোতে দায়িত্বে থাকা সবাই এ অভিযান পরিচালনা করবে।


এ ক্যটাগরির আরো খবর..