× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নবীগঞ্জে ঘরে প্রবেশ করে এক মহিলাকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
মহিলাকে গলা কেটে হত্যা

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ)  প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছলেমা বেগম (৪৫) নামে এক নারীকে  গলা কেটে হত্যা করেছে ডাকাতদল।
আজ রোববার (০২ আগস্ট) ভোর রাতে উপজেলার করঁগাও ইউনিয়নের করঁগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছলেমা বেগম ওই গ্রামে মিলন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,  ঐদিন ভোরবেলা ছালেমা বেগমের মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এসে দেখতেন পান গলা কাটা অবস্থায় পরে আছে ছালেমা বেগমের মরদেহ। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ছালেমা বেগমের স্বামী বলেন, আমার ২ টা বাড়ি থাকায় আমি আমার অন্য বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম। সকাল বেলা এসে দেখি আমার স্ত্রী ছালেমা বেগম কে বা কারা গলা কেটে হত্যা করেছে এবং ছালেমা বেগমের কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, ডাকাতরা নির্মমভাবে ছালেমা বেগমকে হত্যা করেছে। ছালেমা বেগমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতের আইনের আওতাধীন নিয়ে আসবো।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেনছেন নবীগঞ্জ বাহুবলে সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..