× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

মহিলা বিষয়ক অধিদপ্তরে ৯৭৬৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

admin
হালনাগাদ: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

মহিলা বিষয়ক অধিদপ্তর ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ শীর্ষক প্রকল্পের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ছয় পদে ১০ হাজার ৯৯৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম, পদসংখ্যা ও অভিজ্ঞতা

১. উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক: ২টি

স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতাসহ কমপিউটার (মাইক্রোসফট অফিস) পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

. অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর: ২টি

স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতাসহ কমপিউটার (মাইক্রোসফট অফিস) পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৩. ফিল্ড সুপার ভাইজার: ১২৮টি

স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস হতে হবে এবং কমপিউটার (মাইক্রোসফট অফিস) পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা লাগবে।

৪.  জেন্ডার প্রোমোটার: ১০৯৫টি

এইসএসসি পাস হতে হবে এবং কমপিউটার (মাইক্রোসফট অফিস) পরিচালনায় বাস্তব জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা লাগবে।

৫. সংগীত শিক্ষক: ৪৮৮৩টি

এইসএসসি পাসসহ সঙ্গীত ও আবৃত্তি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (নারীদের অগ্রাধিকার দেয়া হবে)।

. আবৃত্তি/কণ্ঠশীলন শিক্ষক: ৪৮৮৩টি

এইসএসসি পাসসহ সঙ্গীত ও আবৃত্তি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে (নারীদের অগ্রাধিকার দেয়া হবে)।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। সূত্র: দৈনিক সমকাল (৬ পৃষ্ঠা), ২৭ সেপ্টেম্বর ২০১৮।


এ ক্যটাগরির আরো খবর..