কেন্দ্রীয় কর্মসূচিতে মহাসড়কে এ্যাম্বুলেন্স র‌্যালি

কেন্দ্রীয় কর্মসূচিতে মহাসড়কে এ্যাম্বুলেন্স র‌্যালি

এ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে বরিশালের গৌরনদীতে র‌্যালি করেছে প্রাইভেট এ্যাম্বুলেন্স মালিকরা।

এ্যাম্বুলেন্স মালিকদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্বর থেকে র‌্যালী বের করে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর-গৌরনদী বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা হাসপাতালের সামনে শেষ হয়।

র‌্যালি শেষে বক্তব্য রাখেন প্রাইভেট এম্বুলেন্স মালিক জাবেদ সেলিম, ফারুক হোসেন, এইচএম রানা, ইব্রাহিম সরদার, হাফিজুল খান, শাহাদাত সিকদার শাকিল সরদার, মো. শাহাবুদ্দিন, মো. সাঈদ সহ অন্যান্যরা।

এসময় বক্তারা এম্বুলেন্স মালিকদের কেন্দ্র ঘোষিত আট দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।