বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবার্ষিকী উপলক্ষে “ইতিহাসের স্কোর বোর্ডে বাংলাদেশের ৫০, বঙ্গবন্ধুর ১০০” শীর্ষক আলোচনা সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ মার্চ ২০২১, বুধবার বিকেল ৪টায় ২২/১ তোপখানা রোড, রাজধানী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার এম. আমির-উল ইসলাম, সংবিধান প্রণেতা ও সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: মজিবুর রহমান, চেয়ারম্যান, নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. নজরুল ইসলাম, ট্রেজারার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, ফ.ম নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পৌরসভা, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবিবুর রহমান সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, উম্মে জান্নাতুল ফেরদৌস শাপলা, সাংস্কৃতিক সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, মানিক লাল ঘোষ, মোঃ আল আমিন, মোঃ লুৎফর রহমান চৌধুরী, এস এম পাশা, খান টিপু সুলতান, মোঃ ওহেদুল ইসলাম, মলয় নাথ, রেহেনা পারভিন, মোঃ ইব্রহিম মন্সি, সৈয়দ আশরাফ উদ্দিন মাহমুদ, মোঃ সামছুদ্দিন, মোঃ নাছির উদ্দিন, মোঃ জিয়াউর রহমান, মোঃ ফাহিম, এম. এ মুয়িদ মুত্তাকিন প্রমুখ।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



