× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বাদ দিতে ফিফায় যাচ্ছে ইসরায়েল

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুন, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করে বেশ বড়সড় ঝামেলার ভেতর পড়তে হচ্ছে আর্জেন্টিনা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি বাতিল করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। দেশটির প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েও ম্যাচটিকে আয়োজন করতে ব্যর্থ হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ইতোমধ্যে আর্জেন্টিনাকে প্রীতি ম্যাচ বাতিল করতে বাধ্য করায় ফিলিস্তিনির বিরুদ্ধে ফিফায় মামলা করেছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার জন্য ফিফার কাছে যাচ্ছে ইসরায়েল।

আর্জেন্টিনার টিওয়াইসি পত্রিকার মতে, আর্থিক নানা দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার মতো অকল্পনীয় চিন্তা করছে ইসরায়েল। আর এজন্যই তারা ফিফার দ্বারস্থ হচ্ছে। শনিবার ইসরায়েলের জেরুজালেম স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু বার্সেলোনায় মেসিদের অনুশীলন ক্যাম্পের বাইরে সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে আর্জেন্টাইন ফুটবলাররা। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচটি বাতিল করে। আর এতেই আর্জেন্টিনার সমালোচনায় মুখোর ইসরায়েল।

ইসরায়েল-আর্জেন্টিনার এই ম্যাচের টিকিট থেকে শুরু করে আনা নেওয়ার সব দায়িত্ব ছিল কমটেক কোম্পানির। ফিফার কাছে মূলত তারাই যাচ্ছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য। স্পন্সর, টেলিভিশন এমনকি হাজার হাজার মানুষ টিকিট কিনেছিল এই ম্যাচের। কমটেক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছেন আর্জেন্টিনার এই অখেলোয়াড়সুলভ আচরণের বিচার চাওয়ার জন্য। এখান দেখার বিষয়, ফিফা এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য যে, গত মঙ্গলবার নিরাপত্তার কারণে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করে আর্জেন্টিনা। আর এতে ফিলিস্তিনির সাধারণ মানুষদের প্রশংসা এবং বাহবা পেতে থাকেন মেসিরা।


এ ক্যটাগরির আরো খবর..