× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক

মসজিদে নামাজের সময় সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ মুসল্লি নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ মুসল্লি নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এক মসজিদে ফজরের নামাজের সময় সশস্ত্র হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে দেশটির কাটসিনা রাজ্যে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের মসজিদে এ ঘটনা ঘটে।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে। স্থানীয় পশুপালক ও কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..