× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

কোটালীপাড়ার তারাশীতে রাতের আঁধারে মসজিদ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেস্কঃ সামাজিক সম্প্রীতির ঐতিহ্যবাহী গ্রাম তারাশীতে রাতের আঁধারে আগুন দিয়ে মসজিদ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা এই জঘন্য কাজ করেছে তা এখনো জানা যায়নি। এই নিয়ে গ্রামের মানুষদের ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কাঠ-টিন দিয়ে তৈরী মসজিদ ঘরটি অধিকাংশই পুড়ে গেছে। মসজিদে রাখা কোরআন শরীফসহ অনেক ধর্মীয় বইও পুড়ে গেছে । রবিবার রাত দেড়টার দিকে উপজেলার তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জ্ঞানের আলো পাঠাগারের সহ সভাপতি নাহিদ হাওলাদার জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা, তবে এলাকার কিছু চিহ্নিত ভুমিদস্যু আছে তাঁদের কাজ হল অন্যের জায়গায় ঝামেলা সৃষ্টি করা। যেই এই কাজ করুক না কেন একটা ধর্মীয় উপাসনালয়ে এভাবে আগুন দেয়া উচিৎ হয়নি। এদেশে ধর্মীয় উপাসনালে হামলাকারীদের দৃষ্টান্তমুলক বিচার হয়না বলেই আজকের এই দিন দেখতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সরকার যেন এইসব সন্ত্রাসীদের কঠোর সাজা দেয়।

জানা যায় মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দু’গ্রুপের মাঝে বিরোধ চলে আসছিল। এলাকার ইউপি সদস্য শাহানুর শেখ জানান, মসজিদটি তারাশী গ্রামের মোহাম্মদ তালুকদারের ৮ ছেলে নির্মাণ করেছেন। কিন্তু এই জায়গা নিয়ে মোহাম্মদ তালুকদারের ভাই আহম্মদ তালুকদারের সাথে বিরোধ আছে। তবে এই কাজ যারাই করে থাকুক না কেন তারা অত্যন্ত একটি জঘন্য কাজ করেছে। মোহাম্মদ তালুকদারের ছেলে আমিনুল তালুদকার বলেন, রাত দেড়টার দিকে মসজিদে আগুন দেখতে পেয়ে আমি দৌড়ে মসজিদের কাছে যাই। তখন আমি ঘটনাস্থল থেকে আমার চাচা আহম্মদ তালুকদার ও টিপু তালুকদারকে দৌড়ে যেতে দেখেছি। আমার ধারণা তারাই মসজিদে আগুন দিয়েছে।

এ ব্যাপারে টিপু তালুকদার বলেন, বিরোধপূর্ণ জায়গায় আমার ভাতিজা আমিনুলরা মসজিদ নির্মাণ করেছে। এখন তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে আমাদের দোষারোপ করছে। আমরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাইনি। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..