সালথায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও মার্চ মাসের সকল জাতীয় দিবস পালন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজান করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।