× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে তাদের শ্রদ্ধা -খালেদা জিয়া

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
খালেদা

যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি এবং গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার কিছু আগে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া এ কথা বলেন। খালেদা জিয়া ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার আগে সর্বশেষ রাজনৈতিক সমাবেশে বক্তব্য রেখেছিলেন। এরপর থেকে তিনি আর কোনো সমাবেশে প্রকাশ্যে নেতাকর্মীদের সামনে আসতে পারেননি।

খালেদা জিয়া বলেন, ‘আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ও অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি।

তিনি আরো বলেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

এর আগে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দলটির সমাবেশ শুরু হয়। দুপুরে শুরু হওয়া বিএনপির সমাবেশে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এ সময় তারা সদ্য বিদায় নেওয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কর্মীদের উপস্থিতি। হাজারও কর্মীরা এসে জড়ো হয় দলটির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।


এ ক্যটাগরির আরো খবর..