× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

ময়মনসিংহে জাপার সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক :  ময়মনসিংহের ত্রিশালের মুক্তিযোদ্ধা আবদুল মজিদ হত্যার অভিযোগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাফিজ আল আসাদ এই পরোয়ানা জারি করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭৪সালের ২৭ নভেম্বর দরবারের কথা বলে মুক্তিযোদ্ধা আবদুল মজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৬ সালের ৮ মার্চ নিহতের ছেলে লোকমান হাকিম ময়মনসিংহের একটি আদালতে মামলা দায়ের করেন।

মামলায় ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করা হয়।ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমান ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ছয় মাস তদন্ত শেষে গত ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালত আজ দুপুরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..