× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

শেখ কামালের জন্মবার্ষিকীকে “ক” শ্রেণীভুক্তকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ আগস্ট, ২০২০
মন্ত্রিসভায় অনুমোদিত

ঢাকা: প্রতি বছর ৫ আগষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয় প্রান্তে জাতীয়ভাবে উদ্‌যাপনের  লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক দিবসটি ‘ক’ শ্রেণীভূক্তকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের জন্মদিনকে জাতীয়ভাবে উদ্‌যাপন করতে “ক” শ্রেণীভুক্তকরণের প্রস্তাব উত্থাপন করেন।

প্রতিমন্ত্রী রাসেল বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছরই প্রথমবারের মতো সরকারিভাবে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উদ্‌যাপন করেছে। শহিদ শেখ কামাল ছিলেন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, ১৯৭১ এর রণাঙ্গনের লড়াকু সৈনিক, বীর মুক্তিযোদ্ধা।

৬ দফা ও ১১ দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যূত্থানে শেখ কামাল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ছাত্র সমাজকে সংগঠিত করে দেশ মাতৃকার মুক্তির যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার পর তিনি প্রতিষ্ঠা করেন ‘ঢাকা থিয়েটার’ এবং আধুনিক সংগীত সংগঠন ‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’। ক্রীড়া জগতের উন্নয়নের জন্য তিনি প্রতিষ্ঠা করেন ‘আবাহনী ক্রীড়া চক্র’।


এ ক্যটাগরির আরো খবর..