× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের জন সচেতনতা সভা ও ভি.জি.এফ চাল বিতরণ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
modhukhali

ফরিদপুরের মধুখালী উপজেলার সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে উপজেলার গড়াই ও মধুমতি নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও জন সচেতনতার লক্ষ্যে আলোচনা ও ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩রা অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা’ সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত বিশ্বাস এর সঞ্চালনায় মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিস কার্যালয়ের আয়োজনে মধুখালী উপজেলা খাদ্য সংরক্ষন গোডাউন অফিসের সামনে উপজেলার নওপাড়া, বাগাট, আড়পাড়া , ডুমাইন এবং কামারখালী ইউনিয়নের জেলেদের নিয়ে মা ইলিশ মাছ সংরক্ষন ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ বিষয়ে এক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ৭৬ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্টান শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন ফরিদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মধুখালী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিরীন শারমিন খাঁন। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা।

অনুষ্টানের সভাপতি মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা’ বলেন , ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর ’২৩ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে মৎস্য সংরক্ষণ- ১৯৫০ আইন অনুযায়ী সারাদেশে মা ইলিশ আহরণ, সংরক্ষণ,পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দন্ডঃনীয় অপরাধ। আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে এক বছর থেকে দুই বছরের সশ্রম কারাদ- অথবা র্সব্বোচ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দ-ে দ-িত করা হবে।

এই ২২ দিন ইলিশ মাছ না ধরা হলে আমরা কোটি কোটি ইলিশ মাছ পাবো। সেই সাথে মৎস্য সম্পদ সম্মৃদ্ধশালী হবে । এক সময় আমরা যে ইলিশ আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায় ক্রয় করা হতো এখন তা ৭ শ’ থেকে ১ হাজার টাকায় ক্রয় করতে পারি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ও রপ্তানি করতে পারছি। ইলিশ মাছ রপ্তানির মধ্য দিয়ে দেশের মৎস্য সম্পদের বড় একটা অংশ বৈদেশিক আয় করা যায়। পরিশেষে বলেন আমার যেন মৎস্য অফিসের কর্মকর্তাদের নিয়ে মোবাইল কোর্ট না করতে হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. নাজমুল হক, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাথী রানী , ইউনিয়ন লিভ অফিসার ঈশ^র চন্দ্র, অমৃত বিশ^াস এবং উপজেলা খাদ্য সংরক্ষন অফিসের কর্মকর্তা ও কর্মচারী সহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..