মধুখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা

সহিদুল ইসলাম মধুখালী প্রতিনিধি: গত ৩১ মার্চ বৃহস্পতিবার মধুখালীতে জাতীয় বাজেট বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালামের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় সরকারী আইনউদ্দিন কলেজ শিক্ষক মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হক,সহকারী অধ্যাপক মোহাম্মাদ মহসিন,মোঃ আলীমুল হক,আফিয়া সুলতানা, দিলরুবা বীথি, শেখ আব্দুল মান্নাফ, মধুখালী পৌর কাউন্সিলার মোরশেদা আক্তার মিনা, বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শামচুন নাহার নিহার।

জাতীয় বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন্ সুপারিশ মা ও শিশুর স্বাস্থ্য,বয়ঃবৃদ্ধ কালিন,কিশোরী মেয়েদের উপর বক্তাগন বিশেষ জোর দেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।