মধুখালীতে বাগাট ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অনুষ্ঠান শনিবার ২০শে মে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওই বাজেটে সম্ভাব্য আয় ৮৬,৫৩,৩০২/- টাকা ব্যায় ৮৬,১৩,৭৭২/- টাকা ও উদ্ধৃত্ত দেখানো হয়েছে। ৩৯,৮৩০/-টাকা।

বাগাট ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান। বাগাট ইউনিয়নের চেয়ারম্যানের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বাজেট অধিবেশনে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায় (দেবু), মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা। এছাড়া আরো বক্তব্য দেন বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী দুলাল চন্দ্র রায় (অবসর), বাগাট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক  আঃ করিম শেখ ফরিদপুর চিনি কলের সিনিয়র শিক্ষক বাবু সুভাষ চন্দ্র দাস, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সর্দার, আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ মিজানুর রহমান সর্দার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাকির আহম্মেদ টোকন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ শোয়েবুুর রহামান, বাগাট উ্চ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ওবায়দুর রহমান, বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ রহমান, বাগাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তিলাম হোসেন, বাগাট ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ছায়রা বেগম, মর্জিনা বেগম, ইউপি সদস্য নিকুঞ্জ বিহারী, খালেক বিশ্বাস, আব্দুর রব মুন্সী, শওকত হোসেন মন্নু মোঃ দলিল উদ্দিন, মোঃ নূরে-আলম নাদিম, মোঃ মহিউদ্দিন শেখ, মোঃ বাবুল হোসেন মোল্যা, সহ কর্মচারী, গ্রাম পুলিশ, ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ প্রমুখ। বাজেট অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের ধর্মীয়  সম্পাদক ও বাগাট দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।