× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

মধুখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উৎযাপন উপলক্ষে সচেতনা মূলক র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া, কামারখালী সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের আয়োজনে এ্যাকশন এইড বাংলাদেশ ও লেদারল্যান্ড এ্যাম্বাসীর সার্বিক সহযোগিতায় মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন শীর্ষক প্রকল্পে আড়পাড়া, কামারখালী, ডুমাইন, বাগাট, নওপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নারী সদস্যদের নিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উৎযাপন উপলক্ষে সকালে অফিস হইতে একটি র‌্যালী বের হয়।

র‌্যালীটি ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে কামারখালী ইউনিয়ন ও আড়পাড়া স্কুল সড়ক হয়ে অফিসে এসে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমানর বিশ্বাস (বাবু) র‌্যালী পরবর্তীতে আজ বৃহস্পতিবার বেলা ১১.০০ টায় সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের জেলা পরিচালক ও এ্যাডমিন কাজী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় অফিস হলরুমে নারী নির্যাতন, বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক প্রথা, ইভটিজিং, মাদক প্রতিরোধ এবং নারী উন্নয়ন, নারীর অধিাকার আদায়ের লক্ষে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে কোরআন তেলওয়াত করেন মমতাজ বেগম ও গীতা পাঠ করেন সুবর্ণা শিকদার।

সভায় আলোচনা করেন ফরিদপুর জেলা সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের টিসিডিও মোঃ আব্দুল কাদের, কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এর ডাক্তার লতিকা রানী সাহা, নারীদের মধ্যে মোছাঃ তাহমিনা বেগম, মমতাজ বেগম, মোছাঃ রাকিয়া বেগম, জরিনা বেগম, উন্নতি সরকার, সালমা বেগম সহ আরও অনেকে। এছাড়া আরও উপস্থিত ছিলেন সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের নারী সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র অফিসের কর্মকর্তা কর্মাচরীবৃন্দ। সবশেষে প্রধান অতিথি নারীদের সকল বিষয়ে প্রতিবাদ, প্রতিরোধ ও অধিকার আদায়ের লক্ষে ও সচেতনতাবোধ সম্পর্কে বিশাল আলোচনা করে সভা শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..